|

Advertisement
×

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯   প্রিন্ট   ৮৭৪ বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকদের প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেয়া হয়।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সভাপতিত্বে ১২ শতাংশ (৭ নগদ ও ৫ বোনাস) লভ্যাংশ অনুমোদন করা হয়।

চেয়ারম্যান জানান, কোম্পানি ২০১৮ সালে ১১১ কোটি ৪০ লাখ টাকার বেশি প্রিমিয়াম আয় করেছে। কোম্পানিটি গত ৩২ বছরে অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমা খাতে মোট ২৬২ কোটি টাকার বীমাদাবি পরিশোধ করেছে। ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২৪২ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com