|

Advertisement
×

ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সোমবার, ০৬ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৯২৭ বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ইবিএলের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়। সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০১৯ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ব্যাংক সূত্রটি জানায়, বিদায়ী বছরে ইবিএলের এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা (রিস্টেটেড)। সহযোগী প্রতিষ্ঠানের আয়/লোকসান সহ ইপিএস হয়েছে ৪ টাকা ৯২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে এককভাবে ইবিএলের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৪৯ পয়সা। সমন্বিতভাবে তা ছিল ৯১ টাকা ৯৮ পয়সা।

আগামী ১৯ মে, মঙ্গলবার সকাল ১১ টায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com