কামারুন-নাহার -মুকুল
রবিবার, ২১ জুন ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
জীবন বীমা জগতের খ্যাতিমান ব্যক্তিত্ব জামাল এম আবু নাসেরের মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
জামাল এম এ নাসের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং ১৯৯২ সালে লন্ডন ইউনিভার্সিটি বোর্ড থেকে জিসিই কম্পিউটিং ডিগ্রি অর্জন করেন।
জামাল এম এ নাসের ১৯৮৬ সালে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমাখাতে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে অ্যাকচ্যুয়ারিয়াল সহকারী এক্সিকিউটিভ হিসেবে যোগদানের মাধ্যমে জীবন বীমা শিল্পে সম্পৃক্ত হন।
পরবর্তীতে তিনি সন্ধানী লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, গোল্ডেন লাইফ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। তিনি একজন কম্পিউটার সিস্টেম এনালিস্ট এবং অ্যাকচুয়ারিয়েল এসোসিয়েট হিসেবে বিভিন্ন এ্যাকচুয়ারির সাথে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি দেশ বিদেশের একজন মোটিভেশনাল স্পিকার। পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন দেশেও তিনি ভ্রমণ করেছেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির ভিজিটিং ট্রেইনার হিসাবেও দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব পালনকালে তিনি বীমাশিল্পের সার্বিক উন্নতি ও বীমা শিল্পকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির বিভিন্ন কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে আসীন হন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
তিনি বীমা পেশাকে জনগণের সেবা করা মনে করতেন। সেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করতে উৎসাহিত করতেন। বাংলাদেশের বীমা শিল্পের বিকাশ ও অগ্রগতিতে তিনি অনন্য ও অসাধারণ ভূমিকা রেখে গেছেন।
তিনি করোনায় আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে ২০২০ সালের ২০ জুন দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন।
Posted ০৯:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com