Ad
x

প্রাইম ইসলামী লাইফের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ২৩ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৬৭ বার পঠিত

প্রাইম ইসলামী লাইফের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। আজ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার। অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রবৃদ্ধি, লভ্যাংশ ঘোষণা এবং সর্বাধিক তথ্য সমৃদ্ধ বার্ষিক প্রতিবেদন সরবরাহের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ারম্যান গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ সেবা প্রদান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থার জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বর্তমান সময়ের করোনা পরিস্থিতিতে সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও সকল স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।

সভায় আরও অংশ নেন পরিচালনা পর্ষদের সদস্যরাসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এসিআইআই (ইউকে) ও প্রধান পরামর্শক রহিম উদ্-দ্দৌলা চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এম নুরুল আলম এফসিএস।

Facebook Comments Box

Posted ০৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com