নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১৩৬ বার পঠিত
আজ ১০ এপ্রিল, বিশিষ্ট বীমাবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবী এম হায়দার চৌধুরীর মৃত্যুবার্ষিকী। তিনি ছাত্রজীবনে ছিলেন অসাধারণ মেধাবী। এম হায়দার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে প্রথম শ্রেণীতে এম.কম পাস করেন। শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন সাফল্যের উচ্চধাপে। ছাত্রজীবনে খেলাধুলার পাশাপাশি প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে নিবিড়ভাবে স¤পৃক্ত হয়ে পড়েন।
এম হায়দার চৌধুরী ব্যাংকিং পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাকিস্তান আমলের ইউনাইটেড ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সাফল্য ধরে রেখে পূবালী ব্যাংকে চলে যান। পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পদ থেকে ১৯৮২ সালে ইস্তফা দেন।
ব্যাংকিং খাতে গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে সেবায় গতানুগতিক ধারার বিপরীতে মানসম্মত সেবা নিশ্চিতকল্পে সৃজনশীল এবং সংস্কারমূলক প্রথম বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অধিষ্ঠিত ছিলেন। আইসিবি ও শিল্পব্যাংকের আদলে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। তারই প্রত্যক্ষ সহযোগিতায় অসংখ্য নব্য শিল্প উদ্যোক্তার উন্থান হয়; যারা আজ বহুবিধ শিল্প স্থাপন করে সুনাম অর্জন করেছেন।
এম হায়দার চৌধুরী ব্যাংকিং সেক্টর ছাড়াও বীমা ও লিজিং সেক্টরের অন্যতম অগ্রণী ও সক্রিয় উদ্যোক্তা। ১৯৮৫ সালে প্রাইভেট সেক্টরে প্রথম জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। লিজিং খাতে গতিশীলতা আনয়নকল্পে ১৯৯৬ সালে ওমান-বাংলাদেশ লিজিং এন্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ দশ বছর চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এক সময়ে তিনি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি লিমিটেড ও ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক পদে আসীন ছিলেন।
মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তার ধারক এম হায়দার চৌধুরী নিজস্ব মালিকানাধীন দৈনিক জনপদ এর সম্পাদক প্রকাশক, ইংরেজি দৈনিক ডেইলি নিউজ এর সম্পাদক এবং সাপ্তাহিক হকিকত এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাংবাদিকতা ছাড়াও শিক্ষামূলক কর্মকান্ডের সাথেও তিনি স¤পৃক্ত ছিলেন।
তিনি বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সহসভাপতি, ইন্সুরেন্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সহসভাপতি, সোসাইটি ফর হিউম্যান রাইটস বাংলাদেশ এর প্রেসিডেন্ট, বাংলাদেশ কনজিউমার্স রাইটস এসোসিয়েশন এর উপদেষ্টা, বাংলাদেশ আকুপাংচার ইনস্টিটিশন এর প্রেসিডেন্ট, ন্যাশনাল ম্যানেজমেন্ট এসোসিয়েশন এর সহসভাপতি, বাংলাদেশ লায়ন্স ক্লাবের উপদেষ্টা, ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্স এর কোষাধ্যক্ষসহ অসংখ্য সামাজিক সাং¯কৃতিক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন।
শিক্ষামূলক কর্মকান্ডে ছিলেন তিনি নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিন্ডিকেট সদস্য, দারুল ইহসান ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নরস এর সদস্য, ফেনীর রামনগরস্থ কে এম সি হাইস্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এক সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সদস্য হিসেবে বাণিজ্য শিক্ষার আধুনিকায়নেও কাজ করেছেন।
তিনি সমাজ সচেতন, মানবতাবাদী ও আধুনিক চিন্তাধারায় অগ্রগামী এক মানুষ ছিলেন। সততা ও আন্তরিকতার সাথে তিনি দেশ ও দশের জন্য কল্যাণমূলক কাজ করে গেছেন।
বিভিন্ন সমাজসেবামূলক কাজেও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি। তারমধ্যে বাংলাদেশের বৃক্ষরোপণ আন্দোলন, ধুমপান বিরোধী আন্দোলন, গণসাক্ষরতা কর্মসূচি, ভিসামুক্ত আন্দোলন উল্লেখযোগ্য। প্রতিষ্ঠা করেছেন অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা, শিক্ষাপ্রষ্ঠিানসহ নানাবিধ প্রতিষ্ঠান।
তিনি ২০২৪ সালের ১০ এপ্রিল মৃত্যুবরণ করেন।
Posted ০২:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com