নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ প্রিন্ট ৩৭৯ বার পঠিত
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (মাল্টিপারাস হল) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মো. নবীউল্লাহ সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা এম. কামাল উদ্দিন, ভাইস-চেয়ারম্যান এ. এম. এরশাদ চৌধুরী (ভার্চুয়ালী), নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মন্নান মজুমদার, পরিচালক ড. মো. মিজানূর রহমান, নুরুল আজিম সানীসহ অন্যান্য পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হাসান উদ্দিন সিকদার, স্বতন্ত্র পরিচালক ও এআরসি চেয়ারম্যান মো. সালাম ওবায়দুল করিম, শেয়ারহোল্ডারবৃন্দ। এছাড়া ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিনসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ৩১ শে ডিসেম্বর-২০২৩ সমাপ্ত বছরের পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব গ্রহন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগসহ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ০৮:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com