সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রবিবার, ২৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৭৯৩ বার পঠিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে । বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালক নাসির উদ্দিন আহমদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এনসি রুদ্র ও কোম্পানি সেক্রেটারি এম আজিজ আহমেদসহ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে নানা প্রতিকূলতার মাঝেও ২০১৯ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় বোর্ডকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে নিজাম উদ্দিন আহমদ বলেন, মেঘনা লাইফ মেয়াদোত্তীর্ণ ও মৃত্যুদাবি সঠিক সময়ে পরিশোধ করে ইতোমধ্যেই পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, জীবন বীমা খাতে মেঘনা লাইফ আকর্ষণীয় বোনাস প্রদানকারী প্রতিষ্ঠান। যদি কোনো পলিসিহোল্ডার সময়মতো তার দাবিকৃত পাওনা না পেয়ে থাকেন, তাহলে সরাসরি কোম্পানির প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়েও ধারাবাহিক সাফল্যের জন্য তিনি কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২০ সালে স্থিরিকৃত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com