|

Advertisement
×

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ২৬ জুন ২০২৪   প্রিন্ট   ২৯৯ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভাটি গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান এবং উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার।

এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা ১০% লভ্যাংশের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংকের অগ্রগতির জন্য নানা পরামর্শ প্রদান করেন। ব্যাংকের কোম্পানি সচিব মো. নাজমুল আহসান অনুষ্ঠান পরিচালনা করেন।

Facebook Comments Box

Posted ০৮:২০ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com