|

Advertisement
×

চলে গেলেন প্রথম ‘জেমস বন্ড’ শন কনারি

রবিবার, ০১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৬০ বার পঠিত

চলে গেলেন প্রথম ‘জেমস বন্ড’ শন কনারি

‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করা স্কটিশ অভিনেতা শন কনারি আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগে বাহামা দ্বীপপুঞ্জে নিজবাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।

শন কনারি প্রথম ‘জেমস বন্ড’ হিসেবে সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি জেমস বন্ড সিরিজের সাতটি সিনেমায় অভিনয় করেন। ভক্তদের কাছে তিনি সর্বকালের সেরা ‘জেমস বন্ড’ হিসেবে খ্যাত।

জেমস বন্ড চরিত্রের জন্যই পরিচিত হলেও ১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জিতে নেন শন কনারি। এছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা।
একবার অস্কার ছাড়াও তিনবার গোল্ডেন গ্লোব এবং দুইবার বাফটা পুরস্কারে সম্মানিত হয়েছে শন কনারি। ২০০০ সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। এই হলিউড অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে সিনেমা জগতে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com