বিবিএনিউজ.নেট
রবিবার, ২৩ আগস্ট ২০২০ প্রিন্ট ৬৭৭ বার পঠিত
আজ সায়রা বানুর ৭৭তম জন্মদিন। সায়রা বানু, সাইরা বানো নামেও পরিচিত বলিউড অভিনেত্রী এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সহধর্মিনী। তিনি ১৯৬১ থেকে শুরু করে ১৯৮০ সাল পর্যন্ত বলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন।
সায়রা বানু, অভিনেত্রী নাসিম বানু এবং চলচ্চিত্র প্রযোজক মিঞা এহসান উল হক এর ঘরে ভারতে জন্মগ্রহণ করেন; যিনি মুম্বাই এর মধ্যে ফুল এবং পাকিস্তানে ওয়াদাহ দুটি বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা করেন। সায়রা লন্ডনে তার শৈশবকালের উল্লেখযোগ্য অংশ ব্যয় করেন এবং সেখানেই তার স্কুলজীবন সমাপ্ত করেন।
সায়রা বানু মাত্র ১৬ বছর বয়সে ১৯৬০ সালে বলিউডের ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একটি অনুষ্ঠানে বলেন যে, তার কোন প্রতিভা এবং কোন নাচের অভিজ্ঞতা ছিল না।
সায়রা বানু ১৯৬৬ সালে বলিউড কিংবদন্তী দিলীপ কুমার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার মাত্র ২২ বছর বয়স ছিল কিন্তু এই সময়ে দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর, আর এতে করে তাদের বয়সের ব্যবধান ছিল ২২ বছরের।
Posted ০৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com