|

Advertisement
×

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় করবে ব্লু চিপ সিকিউরিটিজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২৯ বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় করবে ব্লু চিপ সিকিউরিটিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় করবে ব্লু চিপ সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লুচিক সিকিউরিটিজ কোম্পানির ২৫ লাখ শেয়ার কিনবে। (মুজিবুর রহমান ব্লুচিপ সিকিউরিটিজের পরিচালক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডার পরিচালক।)
প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
ন্যাশনাল লাইফের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭৭.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.২৮ শতাংশ শেয়ার আছে।

Facebook Comments Box

Posted ০২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com