|

Advertisement
×

বরিশাল বীমা মেলায় সেরা স্টলদাতা হিসেবে ন্যাশনাল লাইফের প্রথম স্থান লাভ

সোমবার, ২৮ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩২৮ বার পঠিত

বরিশাল বীমা মেলায় সেরা স্টলদাতা হিসেবে ন্যাশনাল লাইফের প্রথম স্থান লাভ

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত বীমা মেলায় সেরা স্টলদাতা হিসেবে লাইফ বীমা ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

দু’দিনব্যাপী এই মেলার শেষ দিনে (২৫ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসানের কাছ থেকে প্রথম স্থান লাভকারীর সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যৌথ উদ্যোগে ২৪ ও ২৫ নভেম্বর বরিশালে বিভাগীয় পর্যায়ে বীমা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি অংশ নেয়। মেলার পলিসি বিপণন, বীমা দাবী পরিশোধসহ উল্লেখযোগ্য ভূমিকার জন্য লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ প্রথম স্থান লাভ করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com